বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

চিত্রনায়িকা রোজিনা ও ইলিয়াস কাঞ্চন । ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা রোজিনা ও ইলিয়াস কাঞ্চন । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন আজ লড়ছেন জীবন-মৃত্যুর যুদ্ধে। ব্রেন টিউমারে আক্রান্ত এই নায়ক বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এমন সংকটময় সময়ে পুরোনো সহ-অভিনেতাকে দেখতে গেলেন চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘদিন পর এক আবেগঘন পুনর্মিলন ঘটল হাসপাতালের কক্ষে।

ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল। নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন। আগে থেকেই জানতেন ইলিয়াসের ব্রেন টিউমারের বিষয়টি।

এ বিষয়ে রোজিনা জানান, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। রোজিনা বলেন, ‘কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মধ্যে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি।’

রোজিনা আরও উল্লেখ করেন, কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ, নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে-ধীরেই বলছেন।

উল্লেখ্য, বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X