বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়া যাচ্ছে ‘ময়না’

‘ময়না’ ছবিতে অভিনেত্রী রাজ রিপা। ছবি : ফেসবুক
‘ময়না’ ছবিতে অভিনেত্রী রাজ রিপা। ছবি : ফেসবুক

ঢালিউডের এই প্রজন্মের অভিনেত্রী রাজ রিপার সিনেমা ‘ময়না’ সিনেমাটি দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে। সেখানে আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে এটি মনোনয়ন পেয়েছে। আগামী ৮ আগস্ট শুরু হবে এই উৎসব। চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ছবিটি যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ওই উৎসবে।

‘ময়না’ প্রসঙ্গে রাজ রিপা বলেন, আমি অনেক বেশি এক্সাইটেড নারীপ্রধান গল্প ‘ময়না’ নিয়ে। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা এটি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এক মেয়ের সংগ্রামের গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন। আন্তর্জাতিক অঙ্গ ছবিটির সাফল্য আমাকে দারুণভাবে আনন্দিত করছে। সর্বশেষ আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ছবিটি মনোনয়ন পাওয়ার খবর পেলাম। আশা করি ছটি সেখানে জয়ী হবে। বিশ্ব অঙ্গনে বাংলা ছবি এভাবেই ছড়িয়ে পড়বে।

জাজের ব্যানারে নির্মিত হয়েছে ময়না। এটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১০

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১১

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১২

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৩

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৪

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৫

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৬

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৯

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

২০
X