রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সুমন : চিকিৎসক

ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিকিৎসক। ছবি : কালবেলা
ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিকিৎসক। ছবি : কালবেলা

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের তিনটি স্থানে রক্তনালি কেটে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরণ ঘটে, যা তার মৃত্যুর মূল কারণ বলে জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক দল।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে তাওসিফের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে নেতৃত্ব দেন বিভাগটির প্রধান সহযোগী অধ্যাপক কফিল উদ্দিন। সঙ্গে ছিলেন প্রভাষক শারমিন সোবহান কাবেরী।

অধ্যাপক কফিল উদ্দিন বলেন, তাওসিফের ডান উরু, ডান পা ও বাঁ বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত ছিল। এসব স্থানে গুরুত্বপূর্ণ রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং শরীরের ভেতরেও রক্তক্ষরণ দেখা গেছে। তাদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাওসিফের গলায় কালশিরা দাগের উল্লেখ ছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, নরম কাপড় দিয়ে শ্বাসরোধের ফলে এমন দাগ হতে পারে। যদিও এটিকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে দেখা যায়নি। তার মতে, ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ— দুটি ঘটনাই একই সময়ে ঘটানোর চেষ্টা করা হয়েছে।

একই সময়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তাওসিফের মা তাসমিন নাহার লুসী (৪৪)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে মো. লিমন মিয়া (৩৫) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

এর আগে বিচারক আব্দুর রহমানের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন লিমন মিয়া। এতে গত ৬ নভেম্বর জালালাবাদ থানায় জিডি করেন বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসি। জিডির ৭ দিনের মাথায় বাসায় ঢুকে ছেলেকে হত্যার এমন ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X