কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত : গলা, বুক ও পিঠে ৯টি গভীর আঘাতের চিহ্ন

সাংবাদিক তুহিন। ছবি : সংগৃহীত
সাংবাদিক তুহিন। ছবি : সংগৃহীত

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে গলার ডান পাশের সব ধমনি কেটে যায় তার। চাপাতির কোপে ঝাঁঝরা হয়ে গেছে বুকের বাঁ পাশের পাঁজর। অন্য আরেকটি কোপ পিঠ দিয়ে ঢুকে ফুসফুস ভেদ হয়ে পাঁজরের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে বুক দিয়ে।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে করা ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিকে গ্রেপ্তার ৭ আসামির দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন হত্যাকাণ্ডে জড়িত শাহজালাল। পরে বিচারক শুনানি শেষে আসামিদের জেলহাজতে পাঠান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এন এম আল মামুন বলেন, সাংবাদিক তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে গুরুতর ৯টি গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। একটির চেয়ে আরেকটি আঘাত কোনোভাবেই ছোট নয়। সব আঘাতই সমান গুরুতর, সব আঘাতই গভীর।

একজন মানুষের মৃত্যুর জন্য এর যে কোনো একটি আঘাতই যথেষ্ট বলে জানান মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাজহারুল হক। তিনি বলেন, ৯টি আঘাতের মধ্যে সবচেয়ে বেশি গভীর হয়েছে বুকের বাঁ পাশে। টুকরো টুকরো করে ফেলা হয়েছে বাঁ হাতের হাড়। ময়নাতদন্তের এ প্রতিবেদন এরই মধ্যে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিক তুহিনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যেই আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘবদ্ধ চক্রের অপরাধের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে জীবন দিয়েছেন তুহিন। এ ঘটনায় আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, প্রত্যক্ষদর্শীর স্বাক্ষী আছে। সব তথ্যপ্রমাণ রয়েছে। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। সাজার সংস্কৃতি নিশ্চিত করা গেলে অপরাধ দমন করা যাবে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। এ ছাড়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ আসামিকে শনিবার রাতে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার থেকে তাদের রিমান্ড শুরু হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি হানিট্র্যাপ ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X