বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

নায়িকা ববি পরেন ২ লাখ টাকার ট্রাউজার

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ড্রেসআপ ও স্টাইলে বেশ ফ্যাশনিস্তা তিনি। গর্জিয়াস লাইফে অভ্যস্ত এই নায়িকার ওয়ারড্রোবের খোঁজ নিয়েছে কালবেলা। তাতে রয়েছে বিলাসী যত পোশাকের পসরা। একেকটার দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। একটি ট্রাউজারের দামই দুই লাখ টাকা!

১৪ এপ্রিল কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলার ২১তম এপিসডের অতিথি ছিলেন ইয়ামিন হক ববি। সেখানে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে তার ফ্যাশন ও স্টাইলের ফিরিস্তি। বাসায় কী পরতে পছন্দ করেন, বাইরের পোশাক কেমন হওয়া চাই, কোথায়ইবা শপিং করেন—এসব বিষয়ে কালবেলার সঙ্গে খোশগল্পে মাতেন তিনি।

নিত্যদিনের পরিধেয় হিসেবে জিন্স, টি-শার্ট ও ফতুয়াই পছন্দ ববির। শাড়িও ভালো লাগে তার। জামদানীতেই কাতর এই নায়িকা। তাই তার ওয়ারড্রোবে রয়েছে ৩০টি জামদানি। যদিও শুটিং বা প্রোগ্রাম ছাড়া শাড়ি পরা হয় না ববির। কারণ হিসেবে জানালেন, এটি পরতে নাকি অনেক প্রিপারেশন লাগে। তবে শাড়িতে তাকে ভালো লাগে এমন প্রশংসা শোনেন হরহামেশা।

ব্র্যান্ডেড পোশাকের প্রতিই বেশি ঝোঁক এই সুন্দরীর। পছন্দের ব্র্যান্ডের বিষয়ে জানতে চাইলে গড়গড় করে বলে দিলেন গুচি, মাইকেল কর্স, জারা ও আরমানির নাম।

নায়িকা ববিকে ট্রাউজার কালেকটর বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না। বাহারী ট্রাউজারে পূর্ণ তার আলমারি। জানিয়েছেন দামও। সবচয়ে কম দামের ট্রাউজারটির মূল্য এক হাজার টাকা। বেশি দামেরটি দুই লাখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X