বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পলাশ ও এন্ড্রু কিশোরের ফিরিয়ে দেওয়া গান গেয়েই আসিফের বাজিমাত

কণ্ঠশিল্পী আসিফ। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী আসিফ। ছবি : সংগৃহীত

‘ও প্রিয়া তুমি কোথায়’— ২৩ বছর আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া গানটি ব্যাপক সাড়া ফেলেছিল শ্রোতাদের মধ্যে, গানের দরদ ও আবেগ কাঁদিয়েছিল প্রেমিক মনকে। প্রায় দুযুগ ধরে গানটি একইভাবে ধরে রেখেছে নিজ আবেদন। এখনো বিরহকে উসকে দেয় মর্মস্পর্শী এই গান।

ও প্রিয়া তুমি কোথায় গানটি গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ এক ইতিহাস। গানটি গাইতে চাননি কণ্ঠশিল্পী পলাশ। এমনকি এন্ড্রু কিশোরও ফিরিয়ে দিয়েছিলেন এই গান। তখন আসিফই সেটি তুলে নেন নিজের কণ্ঠে। এরপরের ইতিহাস কেবলই বিজয়ের। সুনামির মতো ছড়িয়ে পড়ে গানটি। স্বনামে পরিচিত হয়ে ওঠেন আসিফ। রাতারাতি হয়ে ওঠেন দেশের গানের জগতের নতুন তারকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে রেকর্ড সৃষ্টি করা ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের এই চমকপ্রদ ইতিহাস জানিয়েছেন এর গীতিকার ও সুরকার ইথুন বাবু। ওই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী পলাশ ও আসিফও উপস্থিত ছিলেন।

আসিফের জনপ্রিয় আরেকটি গান ‘এখনও মাঝে মাঝে’। সম্প্রতি এটি কভার করেছেন কণ্ঠশিল্পী শাহরিয়া লিপি। কভার সংয়ের প্রকাশনা অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন আসিফ, পলাশ ও ইথুন বাবু।

অনুষ্ঠানে পলাশ জানান, শ্রোতাপ্রিয় ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি গাইতে না পারায় কোনো আফসোস নেই তার। বরং আসিফের গলায় গানটি ভালো মানিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এক পর্যায়ে উপস্থিত শ্রোতাদের অনুরোধে মঞ্চে ওঠেন আসিফ। সেখানে কণ্ঠশিল্পী লিপির প্রশংসা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে / ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর...

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, উৎকণ্ঠায় নদীতীরের মানুষ

সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

এবার ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবিত ২০ গ্রাম

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস এ্যানির

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

১০

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষক

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

১২

প্রতিবাদী গ্রামবাসীর বিরুদ্ধে মাদক কারবারির মামলা

১৩

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন

১৪

আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

১৫

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

১৬

শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার দাবিতে মানববন্ধন

১৭

জঙ্গি-জঙ্গি খেলা বন্ধ করতে হবে : ফয়জুল করিম

১৮

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৯

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

২০
X