বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নায়কের কাছে নায়কের কৃতজ্ঞতা

নায়কের কাছে নায়কের কৃতজ্ঞতা
নায়কের কাছে নায়কের কৃতজ্ঞতা

রুপালি পর্দার জনপ্রিয় দুই মুখ অভিনেতা আমিন খান ও রিয়াজ। একসঙ্গে অভিনয় করেছেন কঠিন বাস্তব, লোভে পাপ পাপে মৃত্যু, জীবনের চেয়ে দামির মতো দর্শকপ্রিয় সিনেমায়। এবার আবারও জুটি হয়ে আসছেন তারা। তবে সিনেমায় নয় অন্যরকম এক প্রচারণায় দেখা যাবে তাদের।

ওয়ালটনের ননস্টপ মিলিয়নিয়ার অফারের একটি বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখা যাবে। যেখানে পাইলটের ভূমিকায় অভিনয় করবেন নায়ক রিয়াজ। এমন একটি ক্যাম্পেইনে রিয়াজের যুক্ত হওয়া নিয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বলেন, ‘ওয়ালটন সবসময় ব্যতিক্রম কিছু করে গ্রাহকদের কাছে ভালোবাসা পৌঁছে দিতে চায়। সেই ধারাবাহিকতা থেকেই রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যা আমাদের গ্রাহকদের এবং আমাদের আনন্দিত করেছে। বিজ্ঞাপনটির কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শিগগির এটি প্রচার করা হবে।’

বিজ্ঞাপনে রিয়াজকে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাবে। এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত এই নায়ক। তিনি বলেন, ‘শুরুতেই প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। কৃতজ্ঞতা আমার দীর্ঘদিনের সহকর্মী নায়ক আমিন খানকে। কারণ আমি একসময় বিমানবাহিনীতে ছিলাম। কিন্তু দীর্ঘদিনের অভিনয় জীবনে আমাকে কেউ এ ইউনিফর্মটি পরায়নি। এরপর আমিন ভাই যখন বললেন, তোমাকে এ ইউনিফর্মটি পরতে হবে। তখন আমি বেশ রোমাঞ্চিত এবং উচ্ছ্বসিত হয়ে পড়ি। এরপর ইউনিফর্মটি পরার অনুভূতিটা কেমন হতে পারে—তা শুধু একজন পাইলট বলতে পারেন। এ ইউনিফর্ম গায়ে জড়ানোর মধ্যে একটা অন্যরকম ভালোলাগা, ভালোবাসার ব্যাপার আছে, কৃতজ্ঞতা বোধের ব্যাপার আছে। এ অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের নয়।’

রুপালি পর্দার এই দুই নায়কই এখন অভিনয় থেকে রয়েছেন অনেকটাই দূরে। যার যার ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে ভালো গল্প হলে দুজনেই আবার পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X