বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০১:১১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তুফান সিনেমার মুণ্ডুকাটা দৃশ্য নিয়ে কঠোর হচ্ছে সেন্সর বোর্ড 

তুফান’র মুণ্ডু কাটা দৃশ্য নিয়ে কঠোর হচ্ছে সেন্সর বোর্ড 
তুফান’র মুণ্ডু কাটা দৃশ্য নিয়ে কঠোর হচ্ছে সেন্সর বোর্ড 

‘তুফান’ সিনেমায় কিশোর শাকিব খানের একটি দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। যেখানে সিনেমায় স্পর্শকাতর দৃশ্য থাকলে সিনেমার মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। অথচ রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ক্ষেত্রে হয়েছে তার ঠিক উল্টো। সিনেমায় কিশোর শাকিবকে একজনের মুণ্ডু কেটে হাতে করে নিয়ে যেতে দেখা যায়। পুরো দৃশ্যে কোথাও কোনো ব্লার ছিল না। সিনেমা হলে এমন স্পর্শকাতর দৃশ্যের এভাবে অবাধে প্রদর্শন হতে থাকলে দর্শকের মনে নেতিবাচক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, পরিচালককে সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি মৌখিকভাবে ব্লার করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি না করেই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য পাঠিয়েছেন। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকরা সেই দৃশ্যটি দেখেছেন।

শুক্রবার (২১ জুন) একাধিক সূত্র কালবেলাকে জানায়, ‘তুফান’ সিনেমার স্পর্শকাতর দৃশ্যের খোলামেলা প্রদর্শন নিয়ে এবার চটেছে সেন্সর বোর্ড। তারা সিনেমাটির ওই দৃশ্য সংশোধন না করলে প্রদর্শন বন্ধ করে দিতে পারে।

এ ছাড়া ‘তুফান’ সিনেমার ফের সেন্সর শোর কথাও ভাবা হচ্ছে বলে জানা যায়। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ভাগ্যে কী অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X