বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পরীমনির শ্লীলতাহানির মামলার বিচার চলবে ক্যামেরা ট্রায়ালে

নাসির-অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালত প্রাঙ্গণে পরীমনি। ছবি: কালবেলা
নাসির-অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালত প্রাঙ্গণে পরীমনি। ছবি: কালবেলা

চিত্রনায়িকা পরীমনিকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের মামলাটি ক্যামেরা ট্রায়ালে বিচার কার্যক্রম চলার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালত এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম।

সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। এ সময় মামলার তিন আসামি আদালতে হাজিরা দেন। তাদের উপস্থিতিতে পরীমনির অবশিষ্ট জবানবন্দি রেকর্ড শুরু করেন আদালত। জবানবন্দির একপর্যায়ে স্পর্শকাতর বিষয়ে কথা বলতে আপত্তি করেন পরীমনি। পরবর্তীতে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ মামলার বিচার কার্যক্রম ক্যামেরা ট্রায়ালে পরিচালনার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে আগামী ১৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

আরও পড়ুন : ‘শুধু প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না’

২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন : সত্যিই কি ডিভোর্স হয়েছিল শাকিব-অপুর?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X