বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

শত কোটির বিনিময়ে অনন্ত-রাধিকার বিয়েতে গাইবেন বিবার

জাস্টিন বিবার, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছবি : সংগৃহীত
জাস্টিন বিবার, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছবি : সংগৃহীত

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আয়োজন নিয়ে ইতোমধ্যেই তিনি চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। এই বিয়েকে কেন্দ্র করে এলাহি সব আয়োজন করে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছে ভারতের প্রভাবশালী এই পরিবার। অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে ভারতের গুজরাট রাজ্যের জামনগরে বসেছিল হলিউড-বলিউডের তারকাদের হাট।

এদিকে আগামী ১২ জুলাই সাত পাঁকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। বিয়ের মণ্ডপ সাজানো হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ইন বান্দ্রা কুরলা কমপ্লেক্স মুম্বাইতে। এর আগে ৫ জুলাই অতিথিদের জন্য সংগীত সন্ধ্যার আয়োজন রয়েছে। যেখানে সংগীত পরিবেশন করবে কানাডিয়ান গ্লোবাল তারকা জাস্টিন বিবার। বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভারতীয় বেশকিছু গণমাধ্যম। বিবার তার দল নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন।

এদিকে বিয়েতে পারফর্ম করতে মোটা অংকের অর্থ নিচ্ছেন বিবার। ভারতীয় গণমাধ্যম মিন্টের তথ্য মতে এই তারকা পারিশ্রমিক নিচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০০ কোটির ওপরে।

সংগীত সন্ধ্যায় বিবার ছাড়াও আরও গান পরিবেশন করবেন অ্যাডেল, ড্রেক এবং লানা দেল রের মতো তারকা। বোঝাই যাচ্ছে এবারের আয়োজনটি স্মরণীয় করে রাখতে কোনও কমতিই রাখতে চাচ্ছে না আম্বানি পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X