বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য লিয়াম পেইন

ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইন। ছবি : সংগৃহীত
ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইন। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড ওয়ান ডিরেকশন। এই দলের সাবেক সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে বুধবার (১৬ অক্টোবর) মৃত্যু হয় তার। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব সংগীতাঙ্গনে। খবর : সিএনএন

মৃত্যুকালে লিয়ামের বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। তবে এই শিল্পীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন। পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন।

২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে। এছাড়া আর্জেন্টিনা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দা থেকে লাফ দিতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা ছাড়াও অনেকেই শোক জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১০

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১১

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১২

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৩

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৪

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৬

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৭

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৮

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৯

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

২০
X