কালবেলা বিনোদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মা হচ্ছেন জেনিফার লরেন্স

মা হচ্ছেন জেনিফার লরেন্স
মা হচ্ছেন জেনিফার লরেন্স

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স আবারও মা হতে যাচ্ছেন। কুক ম্যারোনি ও জেনিফার দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান এটি। জেনিফার লরেন্সের মুখপাত্র বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগকে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাতের খাবারের জন্য জেনিফার লরেন্স। এদিন ৩৪ বছর বয়সী অভিনেত্রী পরেছিলেন সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার। আর তার পোশাকের ওপর দিয়ে বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

২০১৮ সালের জুন মাসে কুক-জেনিফারের পরিচয় হয়। অভিনেত্রীর কাছের বন্ধু লরার মাধ্যমে কুকের সঙ্গে পরিচয়। একই বছরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে প্রেমের সম্পর্ক আড়ালে রেখেছিলেন জেনিফার। বিলম্ব না করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল।

২০২১ সালে জেনিফার অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটির শুটিং চলার সময় দ্বিতীয়বার গর্ভপাত হয় তার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের জন্ম দেন জেনিফার।

এর আগে গর্ভপাতের মতো কঠিন সময় নিয়ে সামাজিকভাবে সচেতনতার জন্য কাজ করেন জেনিফার। সেখানে গর্ভপাত বিরোধী আইনের প্রভাব নিয়ে ‘জুরাউস্কি ভার্সেস টেক্সাস’ নামে একটি ডকুমেন্টারি প্রযোজনা করেন তিনি। হিলারি ক্লিনটনের সঙ্গে কাজটি করেছিলেন জেনিফার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X