তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

জেনিফারের নতুন মিশন

হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘নো হার্ড ফিলিংস’ সিনেমা দিয়ে ২০২৩ সালে চার বছর পর বড় পর্দায় ফেরেন তিনি। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমায় তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়। এবার তিনি আরও একটি নতুন সিনেমাটিক মিশনে নেমেছেন। নাম ‘দ্য ওয়াইভস’।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাপেল স্টুডিও ও এ২৪। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হলিউডভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির তথ্যমতে, সিনেমাটি নির্মিত হবে রিয়াল হাউস ওয়াইভস ফ্র্যাঞ্চাইজির আদলে। এর গল্প লিখেছেন মিচেল ব্রিস্লিন ও প্যাট্রিক ফোলে। মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত হবে সিনেমাটি। তবে এর পরিচালকের নাম এখনো ঘোষণা করা হয়নি। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে জেনিফার বলেন, ‘অভিনয় থেকে আমি অনেকটাই দূরে ছিলাম। অপেক্ষায় ছিলাম ভালো গল্পের। এরই মধ্যে আমার হাতে বেশকিছু সিনেমা রয়েছে। আবার নতুন একটিতে চুক্তিবদ্ধ হলাম। দ্য ওয়াইভসের শুটিং শিডিউল এখনো ঠিক হয়নি। সবে গল্প নির্বাচন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কাজটি দুর্দান্ত হবে।’

জেনিফার লরেন্সকে সবশেষ ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেন অ্যান্ড্রু বার্থ ফেল্ডম্যান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লরা বেনান্টি, নাটালি মোরালেস ও ম্যাথিউ ব্রডরিকের মতো তারকা। সিনেমাটি পরিচালনা করেন জিন স্টুপনিটস্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X