বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’

প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। ছবি : সংগৃহীত
প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। ছবি : সংগৃহীত

দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন’। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স ছবিটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নতুন ছবির গল্পে দেখা যাবে কলেজ শিক্ষার্থী স্টেফানি লুইসকে (ক্যাটলিন সান্তা জুয়ানা), যিনি বারবার ভয়াবহ দুঃস্বপ্নের শিকার হচ্ছেন। দুঃস্বপ্নে আতঙ্কিত হয়ে তিনি বাড়ি ফিরে যান এবং জানতে পারেন তার দাদি একসময় মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন। সেই ঘটনার জেরে পুরো লুইস পরিবার এখন মৃত্যুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ট্রেলারে অন্যতম আলোচিত দৃশ্য হলো কুখ্যাত লগ ট্রাক দৃশ্যটি, যা আগের ছবিতে দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল। নতুন ট্রেলারে দেখা যায়, সিনেমার চরিত্ররা প্রথমে সেই ট্রাক থেকে রক্ষা পেলেও সিরিজের নিয়ম অনুযায়ী, মৃত্যুকে একবার ফাঁকি দিলে তা আর কাউকে সহজে মুক্তি দেয় না।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, পূর্বের থেকে এবারের ছবি আরও বেশি ভয়াবহ ও হিমশীতল অভিজ্ঞতা নিয়ে আসবে। নতুন প্রজন্মের দর্শকরা যেমন রোমাঞ্চ অনুভব করবেন, তেমনি পুরোনো ভক্তদের জন্যও থাকছে আগের সেই পরিচিত আতঙ্কের স্বাদ।

জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন গ্যাব্রিয়েল রোজ, টনি টড, রিচার্ড হারমনসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ১৬ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৩

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৪

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৫

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৮

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৯

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X