বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিবারের রাজকীয় প্রত্যাবর্তন, ফিরলেন ব্যক্তিজীবনের গান নিয়ে 

বিবারের রাজকীয় প্রত্যাবর্তন। ছবি : সংগৃহীত
বিবারের রাজকীয় প্রত্যাবর্তন। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও সংগীত দুনিয়ায় রাজকীয়ভাবে ফিরলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা জটিলতায় চার বছর ধরে নতুন অ্যালবাম থেকে দূরে ছিলেন এই গায়ক। এরপর গত শনিবার (১৩ জুলাই) কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে প্রকাশ করে দিলেন নিজের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’- আর তাতেই চমকে উঠেছে তার ভক্তরা। খবর : সিএনএন

অ্যালবাম প্রকাশের পাশাপাশি নতুন ফটোশুট করেন বিবার। ছবিতে স্ত্রী, সন্তান ও বিবার। ছবি : সংগৃহীত

২১টি গান নিয়ে প্রকাশিত এই অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা। এখানে রয়েছে আত্মজিজ্ঞাসা, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক টানাপড়েন নিয়ে লেখা গান, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ড্যাডস লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’ প্রভৃতি।

অ্যালবামটিতে বিবারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন র‍্যাপার সেক্সি রেড, গান্না, ক্যাশ কোবেইনসহ একাধিক জনপ্রিয় শিল্পী। শেষ ট্র্যাক ‘ফরগিভনেস’ গেয়েছেন প্রখ্যাত গসপেল গায়ক ও প্যাস্টর মারভিন উইনানস, যা অ্যালবামটিকে আরও বেশি আলোচনায় এনেছে।

অ্যালবামের কাভার ছবি। ছবি : সংগৃহীত

‘সোয়্যাগ’-এর অন্যতম গান ‘থেরাপি সেশন’-এ বিবার প্রকাশ করেছেন নিজের মানসিক চাপ, সামাজিক চাপে ভেঙে পড়া এবং একজন তারকা হিসেবে ব্যক্তিগত কষ্টগুলোর সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা। গানটি নিয়ে কৌতুক অভিনেতা ড্রাস্কির সঙ্গে এক কথোপকথনে তিনি বলেন, ‘আমি অনেক সময় অনুভব করি, যেন শুধু আমিই সমস্যায় আছি, আর বাকিরা সবাই নিখুঁত।’

ছেলে জ্যাক ব্লুজ বিবারের সঙ্গে জাস্টিন। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিকমাধ্যমে বারবার পাপারাজ্জিদের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিবার। বাবা দিবসে এমন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি বলেন, ‘আমি এখন একজন বাবা, একজন স্বামী- আপনারা সেটা বুঝতে পারছেন না।’ এ ঘটনার প্রতিচ্ছবি পাওয়া যায় অ্যালবামের গান ‘বাটারফ্লাইজ’-এ। পুরো অ্যালবামটি বিবারের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

হাসি মুখে জাস্টিন বিবার। ছবি : সংগৃহীত

এদিকে ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারনায় স্ত্রী হেইলি বিবার ও তাদের সন্তানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন বিবার। গান প্রকাশের পাশাপাশি পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করায় অনেকেই ধারণা করছেন, এর মাধ্যমে স্ত্রীকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X