বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন

অভিনেত্রী সোফি টার্নার ও ক্রিস মার্টিন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সোফি টার্নার ও ক্রিস মার্টিন। ছবি: সংগৃহীত

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হতেই ভক্তরা এখন কৌতূহলী—তারা কি নতুন তারকা জুটি হতে চলেছেন?

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে একসঙ্গে গোপনে ডেট করতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস তাকে চমকে দিতে ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন। সেই ভিডিওতে কোল্ডপ্লে গায়ক বলেন, ‘আমি ক্রিস, কোল্ডপ্লে থেকে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমার দিনটি দারুণ কাটুক।’ এরপর সোফির দিকে একটি চুমু ছুড়ে দেন তিনি। আবেগে আপ্লুত সোফি তখন বলেন, ‘আমি কিন্তু ক্যামেরার সামনে কাঁদব না।’

সময়ের পরিক্রমায় সম্পর্কের সমীকরণ বদলে গেছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের বিচ্ছেদ ঘটে চলতি বছরের জুনে। এর আগে মার্টিনের সাবেক স্ত্রী ছিলেন গুইনেথ প্যালট্রো, যাদের দুটি সন্তান—অ্যাপল ও মজেস। অন্যদিকে, সোফি টার্নার ২০২৩ সালে জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর তিনি ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেটিও সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। আর তার ঠিক পরের সপ্তাহেই ক্রিস মার্টিনের সঙ্গে সোফির সেই আলোচিত সাক্ষাৎ ঘটে।

এ সম্পর্ক নিয়ে এখনো কেউ মুখ খোলেননি। সোফির প্রতিনিধি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর মার্টিনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X