বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সঙ্গীর সন্ধানে জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত
জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত

হলিউড তারকা জেনিফার লোপেজ বিচ্ছেদের পর আবারও নতুন সঙ্গীর সন্ধান করতে চলেছেন। বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ফের ডেটিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন এই সুন্দরী। মার্কিন গণমাধ্যম পেইজ সিক্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, জেনিফার লোপেজ নিজেকে নতুন সম্পর্কের জন্য প্রস্তুত মনে করছেন এবং প্রেমের বিষয়ে তিনি বেশ আশাবাদী।

জানা যায়, জেনিফারের বন্ধুরা তাকে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং তিনিও সেই পরামর্শে আগ্রহ প্রকাশ করেছেন। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এবার জেনিফার শুধু তারকা কিংবা হলিউডের পরিচিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, বরং বিনোদন জগতের বাইরের মানুষদের সঙ্গেও সম্পর্কে জড়ানোর ব্যাপারে বেশ আগ্রহী তিনি।

আরও জানা যায়, জেনিফার এমন কারও সঙ্গে ডেট করতে চান, যিনি জনসমক্ষে খুব বেশি পরিচিত নন, তবে তিনি নিজের পছন্দের ক্ষেত্রে খুব বেশি শর্ত বেঁধে দিচ্ছেন না।

এদিকে জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিচ্ছেদের আবেদন করেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৫ সালের ৬ জানুয়ারি, যদিও এটি কার্যকর হয় ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি।

বর্তমানে বেন অ্যাফ্লেক তার সাবেক স্ত্রী জেনিফার গার্নারের সঙ্গে আবারও সময় কাটাচ্ছেন। তাদের ইতোমধ্যে একসঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে। সম্প্রতি একটি পেইন্টবল আউটিংয়ে বেন ও জেনিফার গার্নারকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।

তারা তাদের সন্তান ভায়োলেট (১৯), সেরাফিনা (১৬) ও স্যামুয়েল (১৩)-এর সঙ্গে সময় কাটাচ্ছেন, যা পারিবারিক বন্ধন আরও দৃঢ় করছে মনে করছেন নেটিজেনরা।

জেনিফার লোপেজকে পর্দায় সবশেষ দেখা যায় চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন বিল কনডন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

১০

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১১

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১৩

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৪

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৫

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৬

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৭

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৮

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৯

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

২০
X