বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন অভিনেতা অ্যালান আর্কিন

অ্যালান আর্কিন। ছবি : সংগৃহীত
অ্যালান আর্কিন। ছবি : সংগৃহীত

মারা গেছেন অভিনেতা অ্যালান আর্কিন। ২৯ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার তার তিন ছেলে অ্যাডাম, ম্যাথিউ ও অ্যান্থনি পারিবারিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

অস্কার, গোল্ডেন গ্লোব, ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী অ্যালান আর্কিন। পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন শিল্পী এবং একজন মানুষ হিসেবে আমাদের বাবা অত্যন্ত মেধাবী ছিলেন। একজন যত্নশীল স্বামী, বাবা, দাদা হিসেবে তাকে মনে পড়বে সব সময়।’

শিকাগোর সেকেন্ড সিটি কমেডি ট্রুপের একজন সদস্য ছিলেন অ্যালান আর্কিন। তার ছিল বহুমুখী প্রতিভা। কমেডি থেকে শুরু করে ড্রামা—সব রকমের অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তিনি।

১৯৩৪ সালের ২৬ মার্চ নিউইয়র্কের ব্রুকলিনে জন্মান অ্যালান আর্কিন। ষাটের দশকে তিনি অভিনয়ে সাফল্য পান। তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চনাটকের মাধ্যমে। ১০০টির বেশি টিভি ও ফিচার ফিল্মে কাজ করেছেন এই অভিনেতা।

‘দ্য রাশিয়ানস আর কামিং’, ‘ওয়েট আন্টিল ডার্ক’, ‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’, ‘পপি’ ইত্যাদি সিনেমায় তার অভিনয় দর্শক হৃদয়ে দাগ কেটেছে।

সূত্র : বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X