মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী এমা করিন

‘ক্যাসান্দ্রা নোভা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমা করিনকে। ছবি : সংগৃহীত
‘ক্যাসান্দ্রা নোভা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমা করিনকে। ছবি : সংগৃহীত

কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে জুলাইয়ের ২৬ তারিখ বড় পর্দায় আসছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শক চাহিদা বেড়ে গেছে। এর মধ্যেই ‘বেস্ট ফ্রেন্ড’ দিবসে সিনেমার এক মিনিটের একটি ট্রেলার প্রকাশ হয়। সেখানেই সুপার পাওয়ার রূপে হাজির হতে দেখা যায় এমা করিনকে।

‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। এর আগে এই ফ্রাঞ্চাইজির দুটি সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। প্রভাব দেখায় বক্স অফিসেও। এবার আসছে তৃতীয় সিনেমা।

এরই মধ্যে সিনেমার প্রধান দুই চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এরপরই সিনেমায় ভিলেন চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয় গুঞ্জন। নতুন ট্রেলারে দেখা মিলেছে কাঙ্ক্ষিত নারী ভিলেনের। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মূল ভিলেন হতে চলেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ নামের একটি চরিত্র। প্রথমবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা মিলবে এই চরিত্রটির। এই চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী এমা করিন। এটি হতে চলেছে এক্স-মেন সিরিজের সবচেয়ে শক্তিশালী খলচরিত্রগুলোর একটি।

এদিকে এই সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দীর্ঘ সিনেমা হতে যাচ্ছে। ডেডলাইনের তথ্যমতে, এর রানটাইম ২ ঘণ্টা ৭ মিনিট।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করেছেন শন লেভি। এই সিনেমা দিয়ে ২০১৭ সালে ‘লোগান’-এর পর আবারও উলভারিনের চরিত্রে বড় পর্দায় ফিরছেন হিউ জ্যাকমান। এ ছাড়া জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। আর ওয়েড উইলসন চরিত্রে অভিনয় করবেন রায়ান রেনল্ডস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X