বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাপার আলী হাসানকে এক হাত নিলেন দোলা

র‌্যাপার আলী হাসানকে এক হাত নিলেন দোলা
র‌্যাপার আলী হাসানকে এক হাত নিলেন দোলা

ধর্মীয় দৃষ্টিতে গান নিষিদ্ধ—এমন মন্তব্য করে কিছুদিন আগেই সমালোচনার মুখে পড়েন দেশের হিপহপ সিঙ্গার আলী হাসান। সাধারণ মানুষসহ সংগীত ভূবনের অনেকেই নিন্দা করেছেন এই তরুণ র‌্যাপারের কথার। এবার আলী হাসানকে এক হাত নিলেন সংগীতশিল্পী আছিয়া ইসলাম দোলা। সম্প্রতি একটি গণমাধ্যমের আলীর ওই মন্তব্যের তুমুল বিরোধিতা করেছেন তিনি।

সংগীতশিল্পী দোলার ভাষ্য, গানের সমালোচনা করে সেই গানই করে চলেছেন আলী হাসান। গানের বিষয়ে যিনি হারাম-হালাল নিয়ে ভাবেন, গান গেয়ে উপর্জিত অর্থ ভোগ করা নিয়ে যার দ্বিধা, তার সংগীতভূবনে না এসে তো মাদ্রাসায় পড়া উচিত, তারপর হুজুর হয়ে ওয়াজ-মাহফিল করা উচিত বলে মন্তব্য করেছেন দোলা।

এই গায়িকার দাবি, আলী হাসান ব্যক্তিগতভাবে নিজের কথা বলতে পারেন, তবে অন্য যারা গান করেন তাদের নিয়ে কথা বলা অনুচিত। অবশ্য কথার মাঝখানে আলী হাসানের গানের প্রশংসাও করেছেন দোলা। জানিয়েছেন, আলীর প্রতিভা আছে, নইলে এত সুন্দর র‌্যাপ তিনি লিখতে পারতেন না, গাইতেও পারতেন না।

এরপরই দোলা বলেন, আলীর এতদূর পর্যন্ত এসে গানের বিষয়ে হারাম-হালালের প্রশ্ন তোলা বোকামি। সবাই এখন ভাইরালের পেছনে ছুটতে পছন্দ করে। আলী এক গান করে ভাইরাল হয়েছেন। দোলা নিজেও আলীর গান পছন্দ করেন। তবে ব্যক্তি হিসেবে আলী এখন তার মন থেকে একেবারেই উঠে গেছেন।

‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান গেয়ে রাতারাতি পরিচিতি পান আলি হাসান। নজর কেড়েছেন কোক স্টুডিও বাংলায় পারফর্ম করেও। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে গান-বাজনা থেকে উপার্জিত অর্থকে হারাম বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আলী নিজের পরিবার নিয়েও কথা বলেন। জানান , তার বাবা-মা বেশ ধার্মিক, স্ত্রী মাদ্রাসার ছাত্রী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X