বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি চমককে মুখ দেখাতে পারছি না : নাসির (ভিডিও)

বাঁ থেকে আজমান নাসির ও রুকাইয়া জাহান চমক। পুরোনো ছবি
বাঁ থেকে আজমান নাসির ও রুকাইয়া জাহান চমক। পুরোনো ছবি

আই অ্যাম স্যরি চমক ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন আজমান নাসির। তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের স্বামী। চমক হলেন নাসিরের তৃতীয় স্ত্রী। অভিনেত্রীর স্বামীর আগের দুটি বিয়ের সংবাদ প্রকাশ করে কালবেলা। মুহূর্তে তোলপাড় ওঠে শোবিজে।

কারণ ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে চমকের এই ভালোবাসার বিয়ে কী ভাঙতে বসেছে। চমকের স্বামী কী এসব ঘটনা লুকিয়েছে? নানা প্রশ্ন সামনে আসতে থাকে।

ঘটনার সত্যতাও পাওয়া গেলো নাসিরের ভিডিও বার্তা থেকেই। চমকের স্বামী বলেন, সংবাদ প্রকাশের পর চমকের সামনে মুখ দেখাতে পারছি না।

আজমান নাসির বলেছেন, শরিয়ত মেনেই দুটি বিয়ে করেছিলেন তিনি। এবং ডিভোর্সও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ৯ টাকা দেনমোহরে বিয়ে ৯ দিন টিকবে না মন্তব্য ঘিরে কষ্ট পাচ্ছেন তিনি। বিয়ে ভেঙে গেলে নেটিজেনরা খুশি হবেন কি না জানতে চেয়েছেন।

তিনি বলেছেন, চমক আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমরা সারাটি জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি। চমকের মতো মেয়েকে ভাগ্য গুণে পেয়েছেন বলেও জানান নাসির। ভিডিও বার্তা তিনি আগের স্ত্রীরা প্রতারণা করেছেন বলেছেন। তবে কী প্রতারণা করেছেন সেটি বলেননি।

এ ছাড়া আগের দুই স্ত্রী ও কন্যাদের ভরণপোষণ দেন না নাসির এমন অভিযোগও রয়েছে।

২০২৪ সালের ২১ জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী চমক। স্বামী আজমান নাসিরকে নিয়ে সরাসরি খোলামেলা কিছু বলেননি তিনি।

নাসিরের প্রথম বিয়ে ২০০৮ সালের ১০ জুন। বিয়ের মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। সূত্রটি বলছে, অর্থের জোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্যকলহে ২০১৬ সালের জুন সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।

প্রথম সংসারে থাকাকালীন সময়েই নাসিরের জীবনে আসে এক মডেল। ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেল কাম নায়িকার ‘ডেডবডি’ নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে। তবে সাড়া ফেলতে পারেনি। সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন মডেল।

এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না। নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ১৮ জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা।

এরপর ২০২০ সালের ডিসেম্বরে এই ঘরও আলো করে আসে কন্যাসন্তান। তারপর ২০২৩ সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। তার একবছর না পেরুতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X