বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে ‘আজহারী’ বানাতে চান কণ্ঠশিল্পী সালমা

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ছবি : সংগৃহীত

ছেলে সন্তান হলে তাকে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মতো মানুষ বানাতে চান বলে ইচ্ছা পোষণ করেছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। তিনি চান তার ছেলের নামের সঙ্গে ‘আজহারী’ শব্দটি বসুক।

সম্প্রতি এক ভিডিওতে এসব কথা বলেন গায়িকা। যদিও তার কোনো পুত্রসন্তান নেই। তবে দুই মেয়ে আছে।

সালমা বলেন, ‘আমি চাই না আমার সন্তানেরা গান পছন্দ করুক। ওদের আমি একেবারেই ইসলামি জীবনযাপন করাতে চাই। এটা নিয়ে হয়তো অনেকে মন্তব্য করবেন। কিন্তু এটা একান্তই এক মায়ের ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে অন্য কিছু নেই। আল্লাহ যদি আমাকে পুত্রসন্তান দেন, তাহলে ছেলেকে আমি আজহারী বানাব।’

সালমা আরও বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখি যে স্বামীর সঙ্গে আমার ছোট শিশুটি নামাজ পড়তে যাচ্ছে। আমি চাই মানুষ আমার জন্য দোয়া করুক, আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হোক। আমি তো গান করেছি, ও যেন দ্বীনের প্রচার করে সব জায়গায়। একজন মুসলমান হিসেবে এটা আমার চাওয়া হতেই পারে। একেকজনের চাওয়া তো একেক রকম।’

আরও পড়ুন : মেয়েকে কোন পেশায় দেখতে চান, জানালেন আলিয়া

‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত গায়িকা সালমা ২০১১ সালে সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন। ২০১২ সালে কন্যা সন্তানের মা হন; পরে সেই সংসার টেকেনি। ২০১৬ সালে ভাঙে তাদের দাম্পত্য। এরপর ২০১৮ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন তিনি। এ সংসারে সালমার আরেকটি মেয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X