তামজিদ হোসেন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মাতালেন আইমা বেগ

আইমা বেগ। ছবি : কালবেলা
আইমা বেগ। ছবি : কালবেলা

প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইলেন পাকিস্তানি শিল্পী আইমা বেগ। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘রুল দ্য রোড’ শীর্ষক কনসার্টে অংশ নেন তিনি।

বিকেল ৪টায় শুরু হওয়া জমকালো এই আয়োজন উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতি দেখা গেলেও তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কনসার্টের শুরুটা দেশীয় শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে হয়। তবে রাত ৯টা ৪৫ মিনিটে দর্শকদের জন্য সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হাজির হয়। মঞ্চে ওঠেন আয়োজনের প্রধান আকর্ষণ আইমা বেগ।

‘বাজি’ খ্যাত এই গায়িকা একে একে তার জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। মঞ্চে তার উপস্থিতি ও কণ্ঠে ভর করে তৈরি হয় দুর্দান্ত এক সংগীত অভিজ্ঞতা।

প্রথমদিকে এই কনসার্টটি সেনা প্রাঙ্গণে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজনটি সীমিত রাখা হয়।

২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক শুরু করেন আইমা বেগ। সেই সিনেমাতেই তিনটি গানে কণ্ঠ দিয়ে অর্জন করেন ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ড। এরপর ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গনা’, ‘বাজি’সহ একাধিক চলচ্চিত্রের গান তাকে আরও জনপ্রিয় করে তোলে।

২০২২ সালে পাকিস্তান সুপার লিগে আতিফ আসলামের সঙ্গে গাওয়া ‘আগে দেখ’ এবং গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সং-এও কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের মৌসুমে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

বাংলাদেশে পাকিস্তানি শিল্পীদের পারফর্ম করা নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে আলাদা উচ্ছ্বাস। তাদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X