রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৩:৪৭ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

গায়িকা কনার বিচ্ছেদ নিয়ে সালমার পোস্ট

দিলশাদ নাহার কণা ও সালমা আক্তার। ছবি : সংগৃহীত
দিলশাদ নাহার কণা ও সালমা আক্তার। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার ছয় বছরের সংসার জীবনের ইতি টানার খবর গতকাল (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেন। এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, `আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।' কনার এই ঘোষণা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নানান প্রতিক্রিয়া সৃষ্টি করে।

শোবিজ অঙ্গনের অনেকেই কণার এই দুঃসময়ে সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি প্রকাশ করেছেন। এ প্রজন্মের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তারও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টতই কণার প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেন।

তিনি লেখেন, `মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা অত্যন্ত জরুরি। আমরা শিল্পী—আমাদের ওপর কিছু দায়িত্ব বর্তায়। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যার যার কষ্ট, তার তার; সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন।' সালমার এই পোস্ট এরই মধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

৭ বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল কনা বিয়ে করেছিলেন ব্যবসায়ী ইফতেখার গহীনকে। তবে দাম্পত্য জীবনে নানা জটিলতার কারণে একসঙ্গে বসবাস করা তাদের জন্য আর সম্ভব হয়নি।

২০০০ সালে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করা কনা দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠের মিষ্টি সুরে মুগ্ধ হয়েছেন কোটি শ্রোতা।

সবশেষ তিনি আলোচনায় আসেন ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটির মাধ্যমে, যা বছর রোজার ঈদে মুক্তি পায় এবং শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X