বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

‘জুম্মা মুবারক’ লিখে পোস্ট দেওয়াকে ভণ্ডামি ভাবেন সোহানা সাবা

সোহানা সাবা। ছবি : সংগৃহীত
সোহানা সাবা। ছবি : সংগৃহীত

প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সৈয়দ আবেদ আলীর একটি ছবি পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। ছবির ক্যাপশনে সংগৃহীত কিছু বাক্য লেখার পর নিজের কিছু কথা যুক্ত করেছেন অভিনেত্রী।

সোমবার (৮ জুলাই) এক ফেসবুক পোস্টে সোহানা জানান, শুক্রবারে যারা ‘জুম্মা মুবারক’ বলে ফেসবুকে পোস্ট দেয়, যারা নিজের আমলনামা বাদ দিয়ে অন্যদের পরকালে দোজখে যাবে বলে মন্তব্য করে আর দান-খয়রাতের ছবি ও হিসাব মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, তাদের ভণ্ড মনে করেন এই অভিনেত্রী।

পোস্টের শুরুতে সংগৃহীত কিছু বাক্য জুড়ে দিয়েছেন সোহানা। যেখানে লেখা রয়েছে, যারা দেখিয়ে-দেখিয়ে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে, পাশে মসজিদ কিংবা নামাজের স্থান রেখে রাস্তায়, খেলার মাঠে, সমুদ্র তটে নামাজ পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়, এদের মাঝে আমি কোনো ভালোমানুষ দেখি না। সবগুলোই বাটপার।

বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায়, রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান-খয়রাত আর পরহেজগারির নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয়, প্রশ্নফাঁসে কত টাকা ইনকাম করেছেন? জবাবে আবেদ আলী বলেন, ‘প্রশ্নফাঁসে যত টাকা কামাই করেছি, সব খরচ করেছি আল্লাহর রাস্তায়।’ আবেদ আলীর এসব কথার পরিপ্রেক্ষিতেই এমন পোস্ট করলেন অভিনেত্রী সোহানা সাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X