বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা

আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা । ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা । ছবি : সংগৃহীত

দেশের রাজনৈতিক পালাবদলের ঢেউ আছড়ে পড়েছে মিডিয়া অঙ্গনেও। মতাদর্শিক বিভাজন যেন নতুন করে ছড়িয়ে পড়েছে শোবিজ দুনিয়ায়। সেই উত্তাপ থেকে বাদ গেলেন না ছোট ও বড় পর্দার দুই জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুজনের মধ্যে যে ভার্চুয়াল তীর্যক বাগ্‌বিতণ্ডা শুরু হয়েছে, তা যেন আরও একবার প্রমাণ করে দিল রাজনীতি শুধু রাস্তায় নয়, ঢুকে পড়েছে তারকাদের ব্যক্তিগত সম্পর্কেও।

জুলাই আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। রাজপথে নেমে প্রকাশ্যে প্রতিবাদ জানান তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। পরে অবশ্য তা নিয়ে একে একে মুখ খোলেন অভিনেত্রী। অন্যদিকে সোহানা সাবা আলোচনায় ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসর হিসেবে। কারণ আলো আসবেই গ্রুপ কাণ্ডে তার নাম এসেছিল।

সব মিলিয়ে দুই শিল্পীর সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে তৈরি হয় এই বিতর্ক। এক নারীর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। সেখানে সোহানা সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন। হয়তো দিদিটিকে ব্লকও করেছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

শেয়ার করা ওই স্ক্রিনশটে বাঁধনের উদ্দেশে করা সেই নারীর মন্তব্যটি ছিল, ‘সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন। আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।’

এই পোস্টের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা। লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ার করতেও পারে। তাই আমিও করলাম।’ এদিকে সাবার পোস্টের কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান আজমেরী হক বাঁধন। সেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবেই ইঙ্গিত দেন, কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন।

সেই পোস্টে বাঁধন লেখেন, ‘আমার কিছু সহকর্মী— যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।’

বাঁধন এবং সাবার এমন পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন তারা দুজন ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়েছেন। এমনকি বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন, তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X