কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাওন ও সাবাকে ছেড়ে দিল ডিবি 

অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হওয়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখনো তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এদিকে আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X