কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনের অধিকার তাদের আছে, অভিনেত্রী চমক 

কোটা সংস্কার আন্দোলনের অধিকার তাদের আছে, অভিনেত্রী চমক 
কোটা সংস্কার আন্দোলনের অধিকার তাদের আছে, অভিনেত্রী চমক 

কোটা সংস্কারের পক্ষ নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ফেসবুকে তিনি দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, রাজনৈতিকভাবে আমি নিরপেক্ষ। আমি একজন শিল্পী , রাজনীতির এত মারপ্যাঁচ আমি বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু বুঝি এই শিক্ষার্থীগুলো একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এবং সেটা নিয়ে আন্দোলন করার অধিকারও তাদের আছে। চমক লিখেছেন, কিন্তু তাদের উপর এমন অমানবিক হামলা হওয়া ,কিংবা কোনো অসাধু লোকদের এই আন্দোলন কে একদমই অন্য রকম প্রোপাগান্ডাতে কনভার্ট করার চেষ্টা, এই বিষয়গুলো আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। একজন বাঙালি হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে, এবং আমি সরকারসহ সবার মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসাকে সমর্থন ও সাধুবাদ জানাই। কিন্তু এই তরুণ ছাত্রদের যে দাবি, তা মোটেও অযৌক্তিক নয়, শুধু মুক্তিযোদ্ধাকোটা না, আরও অনেক কোটার কারণে, অনেক মেধাবী-যোগ্য ছাত্ররা সুবিধাবঞ্চিত হচ্ছে।

তিনি লিখেছেন, কোটাপ্রথা সংস্কারের মাধ্যমে আমরা শুধু যোগ্য শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণই না, দেশের উত্তরোত্তর সমৃদ্ধিও নিশ্চিত করতে পারবো বলে আশা করি। আর আন্দোলন চলাকালে আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করতে চাই, তারা যেন কোনো অসাধুলোকের প্ররোচনায় এই আন্দোলনকে অন্য কোনো রাজনৈতিক প্রপাগান্ডায় রূপান্তর না করে। তারা যেন ন্যায়ের সাথে থাকে।

চমক আরও লিখেছেন, এই দেশটা আমাদের সবার, সবারই উচিত পারস্পরিক সহনশীলতা বজায় রাখা। যুগে যুগে এই ছাত্ররাই দেশে বিপ্লব এনেছে। আমরা কেউই ১৯৫২-এর ইতিহাস ভুলিনি। আমরা গর্বিত এই ছাত্রসমাজ নিয়ে। তাই আজ এই ছাত্রদের রক্তপাত আমাকে কষ্ট দিচ্ছে !!! এই ছাত্রদের মিছিলে আমার ছোটভাইও আছে। ও কোনো রাজনীতি বোঝে না। কিন্তু দেশপ্রেম বোঝে। ওদের চোখে হেরে না যাওয়ার সাহস দেখে আমি উৎসাহ পাই। আমরা সবাই উৎসাহ পাই। আজকের এই ছাত্ররাই ভবিষ্যতে দেশ চালাবে। তাদের ওপর হামলা না করে, সমঝোতার মাধ্যমে সরকার সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নেবে বলে আমরা আশা করি। আর যেন কোনো শিক্ষার্থীর রক্তে ,রাজপথ রঞ্জিত না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১০

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১১

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১২

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৩

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৫

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৬

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৭

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৮

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৯

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

২০
X