বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মানবতার ফেরিওয়ালারা কোথায় প্রশ্ন হিরো আলমের  

মানবতার ফেরিওয়ালারা কোথায় প্রশ্ন হিরো আলমের  
মানবতার ফেরিওয়ালারা কোথায় প্রশ্ন হিরো আলমের  

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশে অস্থিরতা বিরাজ করছে। শিক্ষার্থীদের গ্রেপ্তার বন্ধ ও যারা আটক হয়েছে সেসব নিয়েও আন্দোলন চলছে। এবার শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে রাস্তায় নেমে সংহতি জানালেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

শুক্রবার (২ আগস্ট) তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি দেশের মানুষের প্রয়োজনে বিভিন্ন সময়ে পাশে ছিলাম। বন্যায় ক্ষতিগ্রস্থদের সাধ্যমতো সহযোগিতা করেছি।

হিরো আলম বলেন, এখনো শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ ছাত্রদের দাবি যৌক্তিক। তাদের এই দাবি যেন মেনে নেওয়া হয়। আজ মানবতার ফেরিওয়ালারা কোথায়। তাদের তো দেখা যাচ্ছে না। আপনাদের নীরবতার কারণেই আজকে দেশের এই অবস্থা। আমি ছাত্রদের পাশে আছি, জনসাধারণের পাশে আছি। ভবিষ্যতেও আমাকে সবাই পাশে পাবেন।

তিনি আরও বলেন, আমি এই আন্দোলনের শুরু থেকেই ছিলাম। ফেসবুক, ইউটিউব ও গান গেয়ে প্রতিবাদ করেছি।

বলে রাখা ভালো, ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। চলতি বছর ভারতের সিনেমাতেও কাজ করেছেন আলম। এ ছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X