বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০২:৫৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অনিশ্চতায় জয় বাংলা কনসার্ট

২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে আগত শ্রোতারা। ছবি : সংগৃহীত
২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে আগত শ্রোতারা। ছবি : সংগৃহীত

২০১৫ সাল থেকে প্রতি বছর ৭ মার্চ জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলা। মূলত ইয়াং বাংলা সিআরআইয়ের তারুণ্যের প্ল্যাটফর্ম। কিন্তু এই কনসার্টি এবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এটি আর কবে হবে তাও জানা যাচ্ছে না।

জয় বাংলা কনসার্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদে আগেই বয়কট করেছিল দেশের বেশকিছু ব্যান্ড। যেই তালিকায় ছিল ওয়ারফেজ, ক্রিপটিক ফেইট, নেমেসিস, মাইলস, আরবোভাইরাস, এভয়েড রাফাসহ বেশকিছু ব্যান্ড। কিন্তু এখন মনে হচ্ছে এই কনসার্টি আর হবে কি না তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

কালবেলার পক্ষ থেকে আয়োজক ইয়াং বাংলা ও সিআরআইর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাদের পেজ ও ওয়েবসাইট সবকিছুই নিষ্ক্রিয় দেখা যায়। এরপর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বর বন্ধ পাওয়া যায় তাদের।

এর আগে ব্যান্ডদলগুলোর বয়কট করা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ কর হলে তাদের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়, এ বছর তারা প্রথমবারের মতো গেল ৭ মার্চ ব্যান্ডের শহর চট্টগ্রামে কনসার্ট করেছে। পরে কনসার্ট ২০২৫ সালে। তাই আপাতত এ বিষয়ে তারা কিছু জানাতে চাননি।

জয় বাংলার সবশেষ কনসার্টে পারফর্ম করে ৯টি ব্যান্ড। এগুলো হলো ‘ক্রিপটিক ফেইট’, ‘আর্টসেল’, ‘চিরকুট’, ‘লালন’, ‘নেমেসিস’, ‘মেঘদল’, ‘এভয়েড রাফা’, ‘কার্নিভাল’ ও ‘তীরন্দাজ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X