বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলো নেমেসিস

ব্যান্ড নেমেসিস। ছবি : ব্যান্ডের সৌজন্যে
ব্যান্ড নেমেসিস। ছবি : ব্যান্ডের সৌজন্যে

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন সরব। সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। এবার ব্যান্ডদল নেমেসিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জয় বাংলা কনসার্টে আর অংশ নেবে না তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ সিদ্ধান্ত জানায় নেমেসিস। তাদের পেজে লিখা হয়েছে, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?’

এরপর বর্তমান প্রজন্মের সাহসের প্রশংসা করে ব্যান্ডটির আরও লিখা হয়, ‘বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’

এর আগে সংগীত শিল্পী সিনা হাসান, পপাই বাংলাদেশ ও ক্রিপটিক ফেইট ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন।

জয় বাংলা ২০২৪ কনসার্ট ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৭ মার্চ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১০

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১১

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৫

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৬

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৭

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৯

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

২০
X