বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে প্রথমবার...

নাটকের দৃশ্যে ইয়াশ-নীহা
নাটকের দৃশ্যে ইয়াশ-নীহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত দেখা যায় তাকে। কাজ করেছেন নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন, তানিয়া বৃষ্টি, কেয়া পায়েল, সাফা কবির, সামিরা খান মাহি, ফারিণ, সাদিয়া আয়মান, তটিনীসহ অনেকের সঙ্গে।

তবে এবারই প্রথম ইয়াশ রোহানের বিপরীতে এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা অভিনয় করেছেন একটি নাটকে। নাটকের নাম ‘অবুঝ পাখি’। নাটকটির গল্প হাসান মোহতারিমের। চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন রুবেল হাসান। এরই মধ্যে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান নাটকটির প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু। পরিচালক রুবেল হাসান জানালেন, শিগগিরই নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

এদিকে ইয়াশ রোহানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে নীহা বলেন, ‘ইয়াশ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল, পাশাপাশি রুবেল ভাইয়ের পরিচালনাতেও প্রথম। গল্পটা সমসাময়িক রাজনীতির সঙ্গে কিছুটা হলেও মিলে যাবে। গল্পে অবুঝ পাখিটাও আমি। রুবেল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সর্বোচ্চ অ্যারঞ্জেমেন্ট ছিল গল্প অনুযায়ী সবকিছু যথাযথভাবে ফুটিয়ে তুলতে। ইয়াশ ভাই নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা, পাশাপাশি খুব সহযোগিতা পরায়নও বটে। আমি খুবই আশাবাদী অবুঝ পাখি নিয়ে।’

এদিকে ছোট পর্দায় অভিনয় নিয়ে দুজনই এখন ব্যস্ত সময় পার করছেন। নীহা ও ইয়াশ দুজনেরই মুক্তির অপেক্ষায় বেশকিছু নাটক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X