বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফারিণ-ইয়াশের ‘এইদিন সেইদিন’

নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান
ফারিণ-ইয়াশের ‘এইদিন সেইদিন’

তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান পরস্পরের জন্য বেশ ‘লাকী’। অন্তত তাদের ভক্তরা তাই মনে করেন। সম্প্রতি ইরানে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’। এই সিনেমার জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ডও জিতেছেন ফারিণ। ৬ বছর আগে এই সিনেমায় ফারিণের বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান।

২০২১ সালে ‘তিথির অসুখ’ নাটকের জন্য সমালোচকের রায়ে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ফারিণ। সে নাটকেও তার বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। তবে খুব বেশি কাজ একসঙ্গে করেননি ফারিণ-ইয়াশ। অনেকদিন পর আবারও দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘এইদিন সেইদিন’ নাটকে।

তরুণ নাট্যপরিচালকদের মধ্যে অন্যতম আলোচিত, গুণী নির্মাতা পথিক সাধন পরিচালিত এই নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। এই নাটকের অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুকসহ আরও অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক পথিক সাধন বলেন, অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেইদিনের (অতীত) সবটুকু শক্তি নিয়ে এইদিন (বর্তমান) আলোকিত করার নামই জীবন- এই বার্তাই দেওয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে। ফারিণ অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চান। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করে না। আর এ ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন ইয়াশ। ফারিণ-ইয়াশ সাবলীল অভিনয়ের মাধ্যমে এ নাটকে দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।

জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় এসবিই ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশি দেশ ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X