বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতি নিয়ে প্রথম নাটক

নাটকের একটি দৃশ্য
নাটকের একটি দৃশ্য

টানা এক মাস ছাত্র-জনতা বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। মাঝের সময়টুকু একরকম স্থবির হয়ে পড়েছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। ইন্টারনেট ব্যবস্থা স্থবির থাকায় বন্ধ ছিল ইউটিউবে নতুন নাটক প্রকাশ।

এবার অন্তর্জালে উন্মুক্ত হতে যাচ্ছে ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ গল্প। তারচেয়ে বড় কথা এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে।

নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান। ব্যানার সিএমভি।

নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!

এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে নির্মিত হলো ‘অবুঝ পাখি’।

এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসানের বয়ান এমন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। আশা করছি দর্শকদের প্রাণ ছুঁয়ে যাবে গল্পটি দেখে।’

প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ২২ আগস্ট সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘অবুঝ পাখি’ উন্মুক্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X