কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ধারাবাহিকে তানিন সুবহা 

নতুন ধারাবাহিকে তানিন সুবহা 

নাটক-সিনেমায় ঘটে যাওয়া বিভিন্ন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মহানায়ক‘। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। তার বিপরীতে রয়েছেন অভিনেতা তারিক স্বপন। সম্প্রতি তানিনের অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে নতুন এই ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘বর্তমানে বৈশাখী টিভিতে আমার নতুন একটি ধারাবাহিক প্রচার হচ্ছে। সম্প্রতি নতুন এই ধারাবাহিকে যুক্ত হয়েছি। কমেডি জনরার গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আমাকে ঘিরেই এর গল্প এগিয়ে যাবে। আশা করছি, বরাবরের মতো আমার নতুন ধারাবাহিকটি সবার পছন্দ হবে।’

এ ছাড়া বৈশাখী টিভিতে তানিন সুবহার প্রচার চলতি ধারাবাহিক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। কমেডি ঘরানার নাটকটিতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্প লিখেছেন টেলিভিশনটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সপ্তাহে তিন দিন শনিবার, রোববার আর সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হয়।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে তানিন অভিনীত ‘ব্যাড গার্লস’ নামের একটি ওয়েব সিরিজ। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন অনুরূপ আইচ। নির্মাণ করেছেন সেলিম রেজা। এ ছাড়াও হাফ ডজনের মতো সিনেমা মুক্তির অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X