বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাড়পত্র পেয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’

মুজিব: একটি জাতির রূপকার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
মুজিব: একটি জাতির রূপকার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ শিরোনামের চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র প্রদান করেছে।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার সেন্সরের ছাড়পত্রের তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ। সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। এর পরিচালক ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল।

২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে উন্মোচন করা হয়েছিল পোস্টারটি।

আরও পড়ুন : জাতীয় সংসদ নির্বাচন করবেন নকুল কুমার

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্র ফুটিয়ে তুলেছেন নুসরাত ইমরোজ তিশা।

‘মুজিব’ সিনেমায় আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, প্রার্থনা দীঘি, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X