বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণালীর ‘সেই মানুষটা তুমি’

বর্ণালীর ‘সেই মানুষটা তুমি’
বর্ণালীর ‘সেই মানুষটা তুমি’

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। শৈশবেই গানের হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফরম করেন তিনি। অন্য শিল্পীর গান কভার করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই তরুণী।

তবে একজন শিল্পীর জীবনে মৌলিক গান খুবই গুরুত্বপূর্ণ। তাইতো এবার মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন বর্ণালী। গানের শিরোনাম ‘সেই মানুষটা তুমি’। জসিম উদ্দিন আকাশের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য্য।

এই গানটিতে বর্ণালীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মাসুদ টুটুল। সম্প্রতি টি জে স্টুডিও গানটির রেকর্ডিং হয়েছে। খুব শিগগিরই বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

গানটির প্রসঙ্গে বর্ণালী বলেন, ‘আমার মা খুব ভালো গান করতেন তার কাছ থেকে ছোটবেলায় গান শেখা। পরিবারে সংগীত আবহ থাকায় গানের প্রতি অন্যরকম টান ছিল। সেই আগ্রহ থেকে গানের তালিম নেই। শুরু থেকেই পছন্দের শিল্পীদের গান কভার করতাম। জানেন, যারাই আমার গান শুনতেন সবাই পছন্দ করতেন। আমার স্বপ্ন পূরণ হচ্ছে। মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসছি। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন। ’

এদিকে মাসুদ টুটুল বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। বর্ণালী নবীন হিসেবে ভালো গেয়েছেন। আমরা চেষ্টা করেছি দর্শকদের সুন্দর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, ‘সেই মানুষটা তুমি’ প্রকাশ্যে এলে সবার ভালো লাগবে।’

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, ‘চেষ্টা করি সব সময় নবীনদের সঙ্গে কাজ করার৷ বর্ণালীর কয়েকটি গান শুনে ভালো লেগেছে। সময়ের চাহিদার কথা মাথায় রেখেই এই গানটি তৈরি হয়েছে। আশা করছি, সবার ‘সেই মানুষটা তুমি’ পছন্দ হবে৷’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X