বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আসছে রাফীর আরও একটি থ্রিলার

নির্মাতা রায়হান রাফী, মামনুন ইমন ও সারিকা সাবরিন। ছবি : সংগৃহীত
নির্মাতা রায়হান রাফী, মামনুন ইমন ও সারিকা সাবরিন। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ততা রয়েছে তার। এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে তার থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া’। ৩০ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এর গল্পে দেখানো হবে পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের জীবন, যা ফুটে উঠেছে প্রকাশিত টিজারে।

নতুন ওয়েব ফিল্ম নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমার নতুন ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। যার কারণে দর্শকরা সহজেই গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনী নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, দর্শকরা এটি উপভোগ করবেন।’

‘মায়া’ নিয়ে ইমন বলেন, ‘অনেকে আমার চরিত্রটি রিলেট করতে পারবে। গল্পটা একেবারে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত। এটা এমন গল্প যেটা বাবা-মা দেখলে ভাববে এটা আমাদের সন্তানের গল্প।’

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। এ ছাড়া ‘মায়া‘র মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X