বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত ডাকসাইটে এবং প্রভাবশালী ছিল কমিউনিটিতে : আসিফ আকবর 

সীমান্ত ডাকসাইটে এবং প্রভাবশালী ছিল কমিউনিটিতে : আসিফ আকবর 
সীমান্ত ডাকসাইটে এবং প্রভাবশালী ছিল কমিউনিটিতে : আসিফ আকবর 

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পল্টন থানা পুলিশ চামেলীবাগের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে গায়ক আসিফ আকবর ও সীমান্ত খোকনের ভালো বন্ধুত্ব ছিল। বিনোদন সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে মূলধারার সাংবাদিকতায় যোগ দেন সীমান্ত খোকন।

সীমান্ত খোকনকে নিয়ে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। তিনি লিখেছেন, ঢাকায় প্রতিষ্ঠা পাবার পর সবচেয়ে গভীর বন্ধুত্ব হয়েছিল সীমান্ত খোকনের সঙ্গে। সীমান্ত দৈনিক মানবজমিনে সাংবাদিকতা করত। ডাকসাইটে এবং প্রভাবশালী ছিল কমিউনিটিতে। আমার গান আর সীমান্তর সাংবাদিকতা ক্যারিয়ার সমসাময়িক। দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেছে আড্ডায় আড্ডায়।

আসিফ আকবর আরও লিখেছেন, তখন তরুণ সাংবাদিকদের আলাদা প্ল্যাটফরম ছিল না, অন্যান্য সংগঠনগুলোতে এরা মিশে যেত। আমি চাচ্ছিলাম তরুণদের জন্য আলাদা সাংবাদিক সংগঠন তৈরি করতে। প্রতিষ্ঠিত হলো কালচারাল জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ (CJFB), সীমান্ত খোকনের সঙ্গে যোগ দিয়েছিল আরও সাংবাদিক বন্ধু মোর্শেদ নোমান, এসএম রানা, আফরাদ রনি। সঙ্গে ছিল তাদের ইমিডিয়েট জুনিয়র একঝাঁক তরুণ, তারা সবাই এখন বিনোদন জগতে প্রতিষ্ঠিত। সিজেএফবি হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী বিনোদন সাংবাদিক সংগঠন।

তিনি লিখেছেন, সীমান্ত খোকন পরবর্তীতে যোগ দেয় এনটিভিতে, ক্রমান্বয়ে বার্তা সম্পাদক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছে। বছর দুয়েক আগে একসঙ্গে গিয়েছিলাম তার জন্মস্থান কিশোরগঞ্জের তারাইলে। ব্যক্তিজীবনে সীমান্ত ছিল ডায়নামিক লিডারশিপের অধিকারী। অনেক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমাদের। দুপুরে শুনলাম সীমান্ত খোকন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমার উঠতি ক্যারিয়ারকে নির্বিঘ্ন করতে সীমান্তর ভূমিকা কোনোদিন ভুলে যাব না। সীমান্ত আপনার আত্মার শান্তি কামনা করি, মহান আল্লাহ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X