স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ছবি : সংগৃহীত
সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ছবি : সংগৃহীত

টেস্টের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আইরিশদের বিপক্ষেও টাইগারদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস শামীম পাটোয়ারী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের কর্তৃত্ব করে জেতা উচিত বলে মনে করেন লিটন।

দলের টপ-অর্ডার, বোলিং নিয়ে তেমন চিন্তার কিছু না থাকলেও মিডল অর্ডার নিয়ে ভাবতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাওহীদ হৃদয়, জাকের আলীরা নেই ছন্দে। নুরুল হাসান সোহান অভিজ্ঞ হলেও বড় ইনিংস খেলতে পারছেন না দীর্ঘদিন। দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনও সম্প্রতি নেই ফর্মে। ‘এ’ দলের হয়ে হাসেনি তার ব্যাট।

আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। দুই স্পিনার রিশাদ ও নাসুমের একাদশে থাকার সম্ভাবনা বেশি। এ ছাড়া টপ অর্ডারে দল ভরসা রাখবে সাইফ হাসান, লিটন দাস, তানজিদ তামিমদের ওপর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১০

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১১

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১২

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৩

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৪

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৫

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৭

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৮

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৯

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

২০
X