সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিষ দিয়ে ২০০ বক্স মৌমাছি হত্যা, দিশেহারা মৌচাষি

সাতক্ষীরায় বিষ প্রয়োগ করে এক মৌ চাষির প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যা। ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় বিষ প্রয়োগ করে এক মৌ চাষির প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় বিষ প্রয়োগ করে এক মৌ চাষির প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে চরম হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ও উদ্যোক্তা ওসমান আলী।

স্থানীয়রা জানায়, এ বছর ওই আমবাগানে মধু সংগ্রহের উদ্দেশ্যে ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেছিলেন ওসমান আলী। দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করলে ২০০টি বাক্সের মৌমাছি মারা যায়।

ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী বলেন, মৌমাছির এ বক্সগুলোই ছিল আমার জীবিকার একমাত্র পথ। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব শেষ করে দিল, আমি এখন পথে বসে গেলাম। ভবিষ্যতে মধু উৎপাদন তো দূরের কথা, মূলধন হারিয়ে আমি নিঃস্ব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় না আনা গেলে নতুন উদ্যোক্তা তৈরিতে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় ওই মৌচাষি অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন। আমরা তার পাশে আছি এবং সব মৌচাষিদের নিয়ে আলোচনা করে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেব।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির বলেন, মৌমাছি শুধু মধু দেয় না, পরিবেশ ও কৃষিতে পরাগায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন জঘন্য কাজ শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশের জন্যও বড় হুমকি। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত চাষির পাশে আছে।

এলাকাবাসী ও স্থানীয় মৌচাষিরা মনে করেন, এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি 

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X