কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিবাসননীতি কঠোর করল আয়ারল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ায় অভিবাসন ও আশ্রয়নীতি কঠোর করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। বুধবার (২৬ নভেম্বর) দেশের বিচারমন্ত্রী জিম ওকালাহান বলেছেন, বাড়তি মানুষ, আবাসন সংকট এবং সরকারি সেবার ওপর চাপ সামলাতে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

আয়ারল্যান্ডের জনসংখ্যা গত বছর ১.৬ শতাংশ বেড়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির চেয়ে অনেক বেশি। এপ্রিলে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪ লাখ ৬০ হাজারে। ২০২২ সালের পর থেকে নিট অভিবাসনও দ্বিগুণ হয়েছে। বছরে প্রায় ৭২ হাজার মানুষ এসেছে মূলত কর্মসংস্থান ও পরিবারের জন্য। আর ইউক্রেনের শরণার্থীরা তো আছেই।

২০২৪ সালে রেকর্ড ১৮ হাজার ৬৫১ জন আশ্রয়ের আবেদন করেন। এ কারণে মাঝে মধ্যে বিক্ষোভ ও সংঘর্ষও ঘটছে।

নতুন নিয়মে কী আছে?

চাকরিতে থাকা আশ্রয়প্রার্থীদের সাপ্তাহিক আয়ের ১০-৪০% আবাসন খরচ হিসেবে সরকারকে দিতে হবে। ইইএভুক্ত নয়, এমন দেশের আত্মীয় আনতে চাইলে বছরে কমপক্ষে ৪৪ হাজার ইউরো আয়ের প্রমাণ দেখাতে হবে। নাগরিকত্ব পেতে থাকার সময় ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়েছে। দীর্ঘদিন ভাতা নেওয়া হলে নাগরিকত্ব মিলবে না। নিরাপত্তা হুমকি বা গুরুতর অপরাধে দোষী হলে আশ্রয়ের মর্যাদা বাতিল করা যাবে। কিছু শিক্ষার্থী ভিসা অপব্যবহার হওয়ায় সেখানেও কড়াকড়ি আনার চিন্তা চলছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X