কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জেনেভা ক‍্যাম্পে সেনা অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গভীর রাতের বিশেষ সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানটি বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সেনাবাহিনী পরিচালনা করে।

সূত্র জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী বুনিয়া সোহেল ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারটি অপারেশনাল প্যাট্রল দল দ্রুত অভিযান চালায়। বুনিয়া সোহেল সেনাদের উপস্থিতি টের পেয়ে পাশের ভবনের তৃতীয় তলায় লাফিয়ে পালিয়ে যায়। পরে তার ফেলে রেখে যাওয়া সব অবৈধ সামগ্রী জব্দ করা হয়।

এ সময় সন্ত্রাসী বুনিয়া সোহেলের ফেলে যাওয়া ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল বোমা, সামুরাই ধরনের ৪টি ধারালো তলোয়ার, মাদক বিক্রির ৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা, ৪৯০ পিস ইয়াবা, ২ হাজার ৮০ প্যাকেট হেরোইন, ককটেল বোম্ব তৈরির জন্য ব্যবহৃত ৪ ধরনের স্প্লিন্টার ও ৪০০ গ্রাম গানপাউডার পাওয়া যায়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, জেনেভা ক্যাম্পের সংকীর্ণ এলাকায় আসামিরা কয়েকটি বিল্ডিং টপকে পালিয়েছে। তবে উদ্ধার হওয়া বিস্ফোরক থেকে বোঝা যায়, তারা ঢাকা শহরে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। অভিযানের মাধ্যমে তাদের ধরার চেষ্টা চলবে।

উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও বিস্ফোরক মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X