কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

ডেঙ্গুর নমুনা নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত
ডেঙ্গুর নমুনা নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। বৈশ্বিকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব রেকর্ড ছোঁয়ার মধ্যে এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এএনভিসা জানিয়েছে, সাও পাওলোর বুটান্তান ইনস্টিটিউটের উদ্ভাবিত বুটানটান ডিভি নামের এই ভ্যাকসিন ১২ থেকে ৫৯ বছর বয়সী মানুষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বে ডেঙ্গুর জন্য একমাত্র ভ্যাকসিন ছিল টিএকে-০০৩, যা দুই ডোজে তিন মাস ব্যবধানে দিতে হয়। নতুন ভ্যাকসিনটি এক ডোজে কার্যকর হওয়ায় টিকাদান কর্মসূচি হবে দ্রুত ও সহজ।

বুটান্তান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, এটি ব্রাজিলের বিজ্ঞানের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। যে রোগ আমাদের দশকের পর দশক ভোগাচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখন শক্তিশালী অস্ত্র পেলাম।

আট বছরব্যাপী ব্রাজিলজুড়ে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাকসিনটি গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। এতে অংশ নিয়েছেন ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুর তীব্র ব্যথার কারণে একে ‘ব্রেকবোন ফিভার’ বলা হয়। গুরুতর ক্ষেত্রে এটি রক্তক্ষরণজনিত জ্বর ও মৃত্যুঝুঁকি তৈরি করতে পারে। সংক্রমিত অ্যাডিস মশার বিস্তার জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে—ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এমন স্থানেও শনাক্ত হচ্ছে যেখানে ডেঙ্গু সাধারণত দেখা যেত না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখেরও বেশি ডেঙ্গু রোগী এবং প্রায় ১২ হাজার মৃত্যু রেকর্ড হয়েছে—যা ইতিহাসে সর্বোচ্চ। এসব মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে ডেঙ্গুর মোট সংক্রমণের ১৯ শতাংশের জন্য বৈশ্বিক উষ্ণায়ন দায়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X