বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অমিকে চ্যালেঞ্জ করলেন রাফী

নির্মাতা রায়হান রাফী ও কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত
নির্মাতা রায়হান রাফী ও কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত

টিভি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করে চলেছেন কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘হোটেল রিলাক্স’ এবং ‘ফিমেল ৪’ও ভীষণ সাড়া ফেলেছে। এই নির্মাতার বেশির ভাগ কাজ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ থেকে মুক্তি পেয়েছে। গড়েছেন একাধিক রেকর্ড। এবার তার সব রেকর্ড ভেঙে দিতে চান আলোচিত নির্মাতা রায়হান রাফী।

রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ এখনো নির্মাণাধীন। এদিকে এক সংবাদ সম্মেলনে ‘বঙ্গ’ কর্তৃপক্ষ জানান, অমির প্রতিটি কনটেন্ট সাবস্ক্রিপশন এবং ওয়াচ টাইমে রেকর্ড করেছে। এই ঘোষণার পর ‘তুফান’ খ্যাত নির্মাতা বলেন, তিনি অমির সব রেকর্ড ভেঙে দিতে চান। নির্মাতা জানান, অমি তার বন্ধু এবং ওই পরিচালকের কাজগুলো দারুণ সফল। তবে ‘ব্ল্যাক মানি’ সিরিজটি নিয়ে রাফী চ্যালেঞ্জ নিয়েছেন, অমির সব রেকর্ড ভেঙে দেবে।

রাফী আরও বলেন, ‘অমির সঙ্গে এই রেকর্ড ভাঙার প্রতিযোগিতা হোক কাজের মাধ্যমে। সিরিজটির গল্প এমনভাবে সাজানো হয়েছে, দর্শক শেষ দৃশ্যের আগ পর্যন্ত কিছুই অনুমান করতে পারবেন না।’

‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং নভেম্বরের শেষের দিকে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটিতে পা রাখতে যাচ্ছেন চিত্রনায়ক রুবেল। সঙ্গে থাকছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১০

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১১

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১২

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৩

দেশে আবারও ভূমিকম্প

১৪

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৫

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৬

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৭

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৯

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

২০
X