বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চিরনিদ্রায় শায়িত মনি কিশোর

চিরনিদ্রায় শায়িত মনি কিশোর
চিরনিদ্রায় শায়িত মনি কিশোর

নব্বই দশকের খ্যাতিমান সংগীতশিল্পী মনি কিশোর চিরনিদ্রায় শায়িত হলেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার পর রাজধানীর দক্ষিণ বনশ্রীর সুলতান ভূঁইয়া কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে গীতিকার মিল্টন খন্দকার বলেন, ‘শিল্পীর মেয়ে নিন্তী চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন। সেই কাগজটি প্রশাসন হাতে পেয়ে দাফনের অনুমতি দেয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় রামপুরার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মসজিদটির পাশেই সুলতান ভূঁইয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।’

গত ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছিল, মরদেহ উদ্ধারের চার পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছিল।

ক্যারিয়ারের শুরুতে শামীমা চৌধুরীর সঙ্গে ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করেন মনি কিশোর। তবে দেড় যুগ আগে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এদিকে শিল্পী ধর্মান্তরিত হওয়ার প্রমাণাদি না পাওয়ায় ও মেয়ে নিন্তি চৌধুরীও দেশে না থাকায় সংশ্লিষ্ট থানা-পুলিশ কর্মকর্তারাও মরদেহ দাফনের কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না। অবশেষে বৃহস্পতিবার বিকেলে শিল্পীর মেয়ের পাঠানো একটি ইমেইল পেয়ে দাফনের অনুমতি দেয় প্রশাসন।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। রেডিও-টিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন। চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন এই শিল্পী। মনি কিশোরের জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ প্রভৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X