কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বাচসাস’র নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নতুন কমিটি। ছবি : কালবেলা
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নতুন কমিটি। ছবি : কালবেলা

ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ। সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।

শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। বিপুল ভোটে দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ বিজয়ী হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাচসাসের নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি ভোটার সমাগম ঘটেছে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটাররা যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনেক বেশি দায়বদ্ধ করেছে। একই ছাতারা নিচে বাচসাস পরিবারের এই মিলনমেলায় আমরা উচ্ছ্বসিত।সবার সহযোগিতায় এই কমিটি সমৃদ্ধ বাচসাস গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা প্রকাশ করছি।

বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ।

বাচসাসের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আলিমুজ্জামান। কমিশনে আরও ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X