বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আসছে লগ্নার ‘কেমনে তোরে ভুলি’

সংগীতশিল্পী রাহিদা লগ্না। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী রাহিদা লগ্না। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ফোক গান করে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। গানের জগতে প্রবেশের শুরু থেকেই তিনি ফোক ও আধ্যাত্মিক ঘরানার গানই করে থাকেন। সেই ধারায় এবার নতুন মৌলিক গান নিয়ে আসছেন শ্রোতাদের সামনে। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে লগ্নার গান ‘কেমনে তোরে ভুলি’।

গানটি লিখেছেন রজিব এলিন, সুর ও কম্পোজিশন করেছেন মুরাদ নূর এবং মিউজিক আয়োজনে ছিলেন মুশফিক লিটু।

গানটি ফোক ঘরানার উল্লেখ করে নিজের নতুন মৌলিক গান সম্পর্কে রাহিদা লগ্না বলেন, ‘এমন একটি গান করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর কথামালা, সুর এবং মিউজিক সব মিলিয়ে দারুণ একটা গান শ্রোতারা শুনবেন। আশা করি গানটি তাদের ভালো লাগবে।’

ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। এরপর দীর্ঘদিন চাচা রাশেদুল ইসলাম খোকনের কাছ থেকে গানের তালিম নিয়েছেন। পরে জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকে গান শিখেছেন। রাজধানীর নজরুল ইনস্টিটিউট থেকেও চর্চা করেছেন। এর আগে সরল নামে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এ সংগীতশিল্পী। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ নামে একটা গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X