কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে ব্যতিক্রমের ২ নাটক

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘পাখি’ ও ‘পিছু ডাক’ নাটকের প্রদর্শনীর পোস্টার। ছবি: সংগৃহীত
ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘পাখি’ ও ‘পিছু ডাক’ নাটকের প্রদর্শনীর পোস্টার। ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুটি নাটক আগামীকাল শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। নাটক দুটি হলো ‘পাখি’ ও ‘পিছু ডাক’।

‘পাখি’ কলকাতার নাট্যকার মনোজ মিত্রের নাটক। নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ।

‘পাখি’ নাটকের কাহিনীতে দেখা যাবে, হারিকেন কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ নীতিশের পঞ্চম বিবাহবার্ষিকী পালনের সাধ হয়। অভাবের সংসারে ঝামেলা না বাড়াতে বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে বাদ সাধেন স্ত্রী শ্যামা।

নীতিশ তার সিদ্ধান্তে অটল। তার বড়লোক বন্ধুদের খোঁচা তাকে আরও তাঁতিয়ে দেয়।

বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য তিনি তার শেষ সম্বল প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলেন। শেষবেলায় তারা না এলে ভেঙে পড়েন নীতিশ ও শ্যামা। অতঃপর নিজেদের মতো করে দিনটি কাটান।

নীতিশ চরিত্রে সাইফুল ইসলাম সোহাগ এবং শ্যামা চরিত্রে নওশীন ইসলাম দিশাকে দেখা যাবে।

অপরদিকে ‘পিছু ডাক’ নাটকটি শরদিন্দ্যু বন্দোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম।

ভারত বর্ষে যখন ট্রেন এল ওই সময়ের এক জংশনে নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে। বাঈজী কাহিনীর এ নাটকের গল্পে সংসারের নারী এবং বাইরের সংসার বিবাগী নারীর টানাপোড়েন উঠে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১১

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১২

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৩

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৪

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৫

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৬

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৮

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৯

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

২০
X