বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘পুষ্পা ২-দ্য রুল’ (ভিডিও)

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘পুষ্পা ২-দ্য রুল’
মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘পুষ্পা ২-দ্য রুল’

পুষ্পা ২-দ্য রুল সিনেমাটির ট্রেলার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম কিস্তি আল্লু অর্জুনের ভক্তরা অপেক্ষায় ছিলেন দ্বিতীয় কিস্তি কবে আসবে তার। সবাই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষায় ছিলেন মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২-দ্য রুল’।

এরই মধ্যে সিনেমাটি মুক্তির আগেই গড়ে ফেলেছে রেকর্ড। চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। যেটি খুব একটা দেখা যায় না। খবর : বলিউড হাঙ্গামা

শুক্রবার (২৯ নভেম্বর) পুষ্পা-২ এর প্রধান অভিনেতা আল্লু অর্জুন এক ইভেন্টে জানান, এই ছবিটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। যার মাধ্যমে ছবিটি রেকর্ড গড়তে যাচ্ছে।

এদিকে গতকাল শনিবার থেকে সিনেমাটির প্রি-বুকিং শুরু হয়েছে এবং ছবিটি দর্শক চাহিদার শীর্ষে থাকায় খুব তাড়াতাড়িই হলের শোগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সিনেমাটি শুধু অন্যান্য দেশেই না, ভারতেও ইতোমধ্যে গড়েছে রেকর্ড। মুম্বাইয়ের গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে প্রতিদিন ১৮টি শো চলবে এই সিনেমার জন্য। যা এই সিনেমা হলের ৫২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটতে যাচ্ছে।

পুষ্পা ২-দ্য রুল এই সিনেমা কমপ্লেক্সের ছয়টি স্ক্রিনে প্রদর্শিত হবে। সেগুলো হলো- গায়েটি, গ্যালাক্সি, জেমিনি, গসিপ, জেম এবং গ্ল্যামার। অতীতে এই সিনেমা কমপ্লেক্সের সব কয়টি স্ক্রিনে একযোগে সিনেমা চলেনি। তবে এটিই প্রথমবার যে ছয়টি স্ক্রিনে একযোগে একটিমাত্র সিনেমা প্রদর্শিত হবে।

এই সিদ্ধান্তটি মূলত অন্য সিনেমার অভাব এবং পুষ্পা ২-দ্য রুলের ২০০ মিনিটের রানটাইমের কারণে নেওয়া হয়েছে। যার ফলে প্রতি সিনেমা হলে তিনটি শো আয়োজন করা সম্ভব হবে এবং প্রথমবারের মতো গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে টিকিটের মূল্য ২০০ রুপি রাখা হয়েছে, এটি আগে কখনোই এত বেশি ছিল না। গায়েটি এবং গ্যালাক্সিতে স্টল টিকিটের দাম রাখা হয়েছে ১৮০ রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X